সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর গ্রেপ্তার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার ভোররাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
গত ২০ আগস্ট স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লীপ্রতিষ্ঠান বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন জাহাঙ্গীর আলম। এরপর তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

উল্লেখ্য, মো. জাহাঙ্গীর আলম ২০২৩ সালের ৯ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব নেন।
এর আগে তিনি ২০২৩ সালের ৮ অক্টোবর পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।