সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সন্ধ্যার মধ্যে দেশের ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা

অনলাইন ডেস্ক:
রাজধানী ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সই করা ওই পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। তাই ৯ অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।