সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ফার্মগেটে এক্সপ্রেসওয়ের পিলারে বাসের ধাক্কা, আহত ১

রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) দোতলা একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে গেছে। সেখানে একটি পিলারের সঙ্গে ধাক্কা খায় বাসটি।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের ওপরের অংশ বিধ্বস্ত হয়েছে। একজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্যমতে, দুটি বাসের মধ্যে যাত্রী তোলার প্রতিযোগিতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এতে বিআরটিসি বাসটির দোতলার ছাদ একপাশে ভেঙে যায়।

এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, বিআরটিসির দুটি দোতলা বাস যাত্রী ওঠানোর প্রতিযোগিতায় সড়কের পাশাপাশি চলছিল। দুটি বাসই দ্রুতগতিতে চলছিল। এ সময় ডান পাশে চলতে থাকা বাসটির দোতলার ছাদ এক্সপ্রেসওয়ের পিলারে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির ছাদ বিধ্বস্ত হয়ে একপাশে ভেঙে পড়ে। পরে দোতলা থেকে জানালা দিয়ে যাত্রীরা নিচে লাফিয়ে নামেন। এতে কয়েকজন আহত হন।

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া বলেন, ফার্মগেট এলাকায় বিআরটিসির একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।