সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

নির্বাচন ঘিরে রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকাজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে একাধিক চেকপোস্ট বসানো হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাতে দেখা যায় পুলিশকে। যাত্রীদের পরিচয়পত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহজনক মনে হলে ব্যাগ ও যানবাহন তল্লাশি করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তারা জানান, নির্বাচন উপলক্ষে কেউ যাতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক বা নাশকতামূলক সামগ্রী বহন করতে না পারে, সে লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে ভোটকেন্দ্রের নিরাপত্তার পাশাপাশি পুলিশের বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত (SWAT), কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে মোতায়েন থাকবে।

নির্বাচন ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ/ ফাইল ফটো

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তার পাশাপাশি বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স দায়িত্ব পালন করবে।

ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, “আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ আপনাদের পাশে রয়েছে।”

কোনো হুমকি বা ঝুঁকির আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আপাতত কোনো নির্দিষ্ট হুমকির তথ্য নেই। সর্বাত্মক প্রস্তুতি নিয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এনএনবাংলা/