সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

কুমিল্লার সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেলের মৃত্যু

সংগৃহীত

দৈনিক ইনকিলাবের ভ্রাম্যমাণ প্রতিনিধি ও কুমিল্লার চান্দিনার সাংবাদিক মুন্সী কামাল আতাতুর্ক মিসেল (৪২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

​মঙ্গলবার বাদ আসর চান্দিনার ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ​মরহুমের বাড়ি চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জের মুন্সীবাড়িতে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে—আবসান (৮) ও আরাবী (৩)— আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

​কামাল আতাতুর্ক মিসেল স্থানীয় দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র কুমিল্লা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।  পরে ইনকিলাবের ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে ৬৪ জেলার জনদুর্ভোগ ও অনিয়ম নিয়ে মাঠপর্যায়ে রিপোর্ট করে পরিচিতি পান। ​তার মৃত্যুতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী এবং কুমিল্লা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছেন।

প্রতিনিধি/এসএস