সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ইমরান খানের মুক্তির জন্য অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের মানবিক আবেদন

ছবি: সংগৃহীত

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট অধিনায়ক ইমরান খানের চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়ক। ইমরানের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের কাছে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ।

চিঠিতে তারা জানিয়েছেন, কোনো কূটনীতিক বা রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, সহকর্মী ও সাবেক অধিনায়ক হিসেবেই তারা এ বিষয়ে কথা বলতে বাধ্য হয়েছেন।  আইনি বা রাজনৈতিক মামলার বিষয়ে কোনো পক্ষ না নিয়ে তারা উল্লেখ করেন, রাজনীতি যাই হোক না কেন— আটক থাকা যে কোনো ব্যক্তির সঙ্গেই মানবিক আচরণ করা মৌলিক অধিকারের অংশ।

গ্রেগ চ্যাপেল চিঠিতে উল্লেখ করেছেন, ‘আমরা উদ্বিগ্ন যে সে জেলে মারা যাবে।’ চিঠির শেষে অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, ‘অস্ট্রেলিয়ান সরকার যদি পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি বিষয়টি উত্থাপন করে, আমরা কৃতজ্ঞ থাকব।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক অনুরূপ একটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন। এছাড়া পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম ও মঈন খান এবং অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও ইতিপূর্বে ইমরান খানের সুচিকিৎসা ও অধিকারের পক্ষে জোরালো কণ্ঠস্বর তুলেছেন।

এনএনবাংলা/এফএস