ওয়ালটনে আকর্ষণীয় বেতনে চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি ‘প্রোডাক্ট ম্যানেজার (সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি)’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী নারী-পুরুষ প্রার্থীরা আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রোডাক্ট ম্যানেজার (সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি)।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: ইইই, মেকানিক্যাল, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র: অফিস।
বয়স: বিজ্ঞপ্তিতে বয়সসীমা উল্লেখ করা হয়নি।
কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা আবাসিক)।
বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ।
এ ছাড়া নির্বাচিত প্রার্থীরা কর্মক্ষমতাভিত্তিক প্রণোদনা, প্রভিডেন্ট ফান্ড, বিমা, চাকরিকালীন বিভিন্ন সুবিধা, শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিল, উৎসব বোনাস ও মধ্যাহ্নভোজের সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জানতে নির্ধারিত আবেদন লিংকে প্রবেশ করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম।
এনএনবাংলা/
