Skip to content

আড়ং প্রোডাকশন সেন্টারে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

ছবি: সংগৃহীত

আড়ং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটির প্রোডাকশন সেন্টারে অ্যাসোসিয়েট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

গত ২১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

১টি পদে নিয়োগ পেতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতায় থাকতে হবে ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস টেকনোলজি অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতার মধ্যে প্রার্থীকে সুতা, ফেব্রিক, উইভিং/নিটিং, ডাইং ও ফিনিশিং প্রক্রিয়া এবং গার্মেন্টস উৎপাদন প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে জ্ঞান থাকতে হবে।

পূর্বে কর্মক্ষেত্রে অভিজ্ঞতা কমপক্ষে ২ বছর , চাকরির ধরন ফুলটাইম, কর্মক্ষেত্র হবে অফিস। আর কর্মস্থল হচ্ছে নরসিংদী।
নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। প্রার্থীদের জন্য সবচেয়ে সুবিধার দিকটি হলো, এ পদটির জন্য নেই কোনো বয়সসীমা।

বেতন আলোচনা সাপেক্ষে হলেও আড়ং-এর নরসিংদী সেন্টারে অ্যাসোসিয়েট অফিসার পদে চাকরি করলে পাওয়া যাবে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি।

এক নজরে

  • প্রতিষ্ঠানের নাম: আড়ং
  • পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার
  • বিভাগ: টেক্সটাইল, আড়ং প্রোডাকশন সেন্টার
  • পদ সংখ্যা: ১টি
  • অফিশিয়াল ওয়েবসাইট: https://www.aarong.com
  • আবেদন করার মাধ্যম: অনলাইন
  • আবেদন শুরুর তারিখ: ২১ জুলাই ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ০১ আগস্ট ২০২৬

এনএনবাংলা/