সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

নিউইয়র্কের লং আইল্যান্ডে ক্যাথলিক স্কুল ভবন কিনে ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রচেষ্টার পর অবশেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের লং আইল্যান্ডের বেশোর (Bay Shore) এলাকায় প্রায় ১৪ একর জমির ওপর অবস্থিত ৭৪ হাজার বর্গফুটের একটি সাবেক ক্যাথলিক হাই স্কুল ভবন ক্রয় সম্পন্ন হয়েছে। প্রকল্প-সংশ্লিষ্টদের ভাষায়, এটি প্রবাসী মুসলিম সম্প্রদায়ের জন্য একটি ঐতিহাসিক অর্জন, যা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও সেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, ভবনটি ৫০ লাখ (৫ মিলিয়ন) মার্কিন ডলারে ক্রয় করা হয়েছে। তবে সম্পত্তি অধিগ্রহণের পরও উল্লেখযোগ্য ঋণের দায় রয়ে গেছে, যা প্রতি মাসে নিয়মিত পরিশোধ করতে হবে।

উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, ভবনটিকে একটি পূর্ণাঙ্গ ইসলামিক হাই স্কুলে রূপান্তর করা হবে। সেখানে প্রায় ৩০০ শিক্ষার্থীর জন্য আবাসিক (বোর্ডিং) সুবিধা এবং ২০০ জন সিনিয়র সিটিজেনের থাকার ব্যবস্থা রাখা হবে। তাদের আশা, শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সেবার সমন্বয়ে প্রতিষ্ঠানটি লং আইল্যান্ড অঞ্চলে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

তবে প্রকল্পটির আবাসিক (বোর্ডিং) অংশ নিয়ে আইসলিপ (Islip) এলাকার কয়েকজন অমুসলিম বাসিন্দা আপত্তি জানিয়েছিলেন। এ বিষয়ে ২১ জুলাই আইসলিপ টাউন হলে একটি গণশুনানি (Public Hearing) অনুষ্ঠিত হয়। পরে ওই শুনানিতে প্রকল্পটি অনুমোদন লাভ করে।

প্রকল্পের অন্যতম উদ্যোক্তা ও বিশিষ্ট কমিউনিটি নেতা গিয়াস আহমেদ বলেন, এটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং শিক্ষা, সামাজিক সেবা, প্রবীণদের কল্যাণ এবং প্রবাসী সমাজের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে তিনি স্থানীয় কমিউনিটি, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

এনএনবাংলা/