Skip to content

এসিআই মোটরসে চাকরি, ইনক্রিমেন্ট ও প্রভিডেন্ট ফান্ডসহ আছে গ্র্যাচুইটি

ছবি: সংগৃহীত

এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট/প্রোডাক্ট ম্যানেজারের ১টি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৩ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ আগস্ট পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদ সংখ্যা ১টি, নারী-পুরুষ (উভয়) অবেদন করতে পরবেন। পদের নাম অ্যাসিস্ট্যান্ট/প্রোডাক্ট ম্যানেজার, লিকুই মলি বিভাগে কাজ করতে হবে। শিক্ষাগত যোগ্যতায় থাকতে হবে মার্কেটিংয়ে বিবিএ কিংবা এমবিএ। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা ছাড়াও অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে ৭ বছর।

চাকরির ধরন ফুলটাইম, বয়স কমপক্ষে ২৮ বছর, কর্মস্থল ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা) এবং অফিসেই কাজ।

কর্মক্ষেত্রে অন্যান্য সুবিধার মধ্যে পাওয়া যাবে- টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইট https://acimotors-bd.com দেখতে পারেন।

এনএনবাংলা/