মাদারীপুরে শিক্ষককে হত্যাচেষ্টা, ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি
মাদারীপুরের কালকিনিতে আলোচিত শিক্ষক ইমাম হোসেন রাজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মিলন মোল্লাকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব ও কালকিনি থানা পুলিশ।
রোববার (১৯ জুলাই) রাতে যৌথ বাহিনীর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এবং কালকিনি থানা পুলিশের একটি চৌকস দল ঢাকার একটি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার প্রধান অভিযুক্ত মিলন মোল্লাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সোমবার (২০ জুলাই) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তি সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক ইমাম হোসেন রাজন স্কুল ছুটি শেষে একা বাড়ি ফিরছিলেন। পূর্ব শত্রুতা ও স্থানীয় কোন্দলের জেরে পথে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে রাজনের উপর বর্বরোচিত হামলা চালায়। সন্ত্রাসীরা তার হাত-পা ভেঙ্গে ও কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষকের পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় মিলন মোল্লাকে প্রধান আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই মিলন মোল্লা পলাতক ছিলেন। এ ব্যাপারে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, ‘শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর হামলার ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর ছিল। যৌথ অভিযানের মাধ্যমে প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকাকে তাকে মাদারীপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
এনএনবাংলা/
