সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নবীগঞ্জে এফআইভিডিবি-ইরি-এগ্রি প্রকল্পের নমুনা শস্য কর্তন

আন্তর্জাতিক ধান গবেষনা ইন্সটিটিউট(ইরি)এর তত্বাবধানে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামে এফআইভিডিবি-ইরি-এগ্রি প্রকল্পের নমুনা শস্য কর্তন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
বিএল্ড এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এফআইভিডিবি’র সহযোগিতায় ১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার পিটুয়া গ্রামের কৃষক সুন্দর চৌধুরী জমিতে ৬ প্রকার (ব্রি ধান-৮০, ব্রি ধান-৮৭, ব্রি ধান-৯৩, ব্রি ধান-৯৪, ব্রি ধান-৯৫ ও ব্রি ধান৪৯) জাতের ধানের হেড টু হেড প্রদর্শনী করা হয়।
আন্তজার্তিক ধান গবেষনা ইন্সটিটিউট (ইরি)’র বাস্তবায়নাধীন নমুনাশস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাকসুদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, আন্তজার্তিক ধান গবেষনা ইন্সটিটিউট (ইরি)এর সিনিয়র স্পেশালিষ্ট, (এগ্রিকালচারাল রিসার্স এন্ড ডেভেলপমেন্ট) মোহাম্মদ আশরাফুল হাবিব।
উপস্থিত ছিলেন ইরি’র ফিল্ড টেকনিশিয়ান মোঃ আহাদাত হোসেন, আউশকান্দি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সবুজ আহমদ, ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)’র প্রজেক্ট অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, কৃষক সুন্দর চৌধুরী, সেলিম চৌধুরী, রাহেল চৌধুরী, মোঃ রেজওয়ান আলী, বিশিষ্ট মুরব্বী হাজী মোজেফর মিয়া, মোঃ সোহেল চৌধুরী, অলি আহমদ চৌধুরী, রাসেল চৌধুরী ও মোঃ আব্দুল আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আন্তজার্তিক ধান গবেষনা ইন্সটিটিউট (ইরি) এই এলাকার জন্য উপযোগী আধুনিক উচ্চ ফলনশীল(উফসি) জাতের ধান কৃষকের চাহিদা অনুযায়ী নির্বাচনের জন্য উপরোক্ত ৬টি জাত দ্বারা অএএজর প্রকল্পের মাধ্যমে কৃষকের জমিতে ঙঋঞ প্রর্দশনী স্থাপন করেন।

—প্রেস বিজ্ঞপ্তি