সাম্প্রতিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

খোলা বাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল

ছবি: ইন্টারনেট

ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি দেশের খোলাবাজারেও বেড়েছে ডলারের দাম। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গত দুই দিন ধরে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১৩০ টাকা ৫০ পয়সা থেকে ১৩০ টাকা ৭০ পয়সা দরে। অথচ মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের নির্ধারিত দর ১২৯ টাকা ৫০ পয়সা।

রাজধানীর মতিঝিলের বিভিন্ন মানি চেঞ্জারে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল থেকে ১৩০ টাকা ৫০ পয়সার নিচে নগদ ডলার পাওয়া যাচ্ছে না। গত মঙ্গলবারও ডলারের দাম ছিল ১৩০ টাকার নিচে। দুই সপ্তাহ আগে খোলাবাজারে প্রতি ডলার কেনাবেচা হয়েছিল ১২৮ টাকার আশপাশে।

এদিকে ব্যাংকেও ডলারের দাম বেড়েছে। বর্তমানে ব্যাংকগুলো রেমিট্যান্সের ডলার কিনছে ১২৫ থেকে ১২৬ টাকা দরে। আমদানির জন্য ডলার বিক্রি করছে সর্বোচ্চ ১২৫ টাকা ৩০ পয়সা দরে।

সংশ্লিষ্টদের মতে, জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া এবং রপ্তানি আয়ে কাঙ্ক্ষিত গতি না থাকায় বৈদেশিক মুদ্রার সংকট তৈরি হয়েছে। পাশাপাশি বিদেশগামী যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় নগদ ডলারের সরবরাহও কমেছে।

মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা জানান, ব্যাংক থেকে চাহিদামতো নগদ ডলার না পেয়ে গ্রাহকরা খোলাবাজারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এতে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় ডলারের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।

এনএনবাংলা/