সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বৃষ্টির সঙ্গে বাড়বে শীত

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী ও রংপুর বিভাগে বুধবার (২৯ ডিসেম্বর) বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবারও এসব অঞ্চলে হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গাতেও। বৃষ্টি চলে যাওয়ার পর আগামী তিনদিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কমে গিয়ে শীত বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নওগাঁর বদলগাছী, দিনাজপুর ও সৈয়দপুরে সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মেঘ-বৃষ্টির কারণে উত্তরাঞ্চলে শীত অনেকটাই কমে গেছে। টানা অনেক দিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে ছিল। গত মঙ্গলবারও তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৯ ডিসেম্বর) তা বেড়ে হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি। বুধবার (২৯ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে, ১১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুষ্টিয়া এবং যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে জানিয়ে বজলুর রশীদ বলেন, বৃষ্টি কেটে গেলে আগামী তিনদিনের মধ্যে রাতের তাপমাত্রা কমতে পারে। গত মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজারে।