সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

গণটিকার দ্বিতীয় ডোজ ২৮ মার্চ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ফের একদিনে এক কোটি করোনা টিকা দেওয়ার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এবার দেওয়া হবে দ্বিতীয় ডোজের টিকা। ২৮ মার্চ থেকে রাজধানীসহ সারাদেশে এই কার্যক্রম শুরু হবে। গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হকের সই করা এক চিঠিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ২৬ ফেব্রুয়ারি যারা টিকা নিয়েছেন তাদের একমাস পূরণ সাপেক্ষে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। স্থানীয় ব্যবস্থাপনায় যেভাবে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল, একইভাবে দেওয়া হবে দ্বিতীয় ডোজের টিকা। চিঠিতে আরও বলা হয়, ২৬ ফেব্রুয়ারি প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের টিকা কার্ডে সম্পূর্ণ তথ্য সংযুক্ত করতে হবে। এর আগে প্রথম দফায় এক কোটি কার্যক্রমের সময় বিভিন্ন কেন্দ্রে প্রচুর লোক সমাগম হয়। ফলে যে সব স্থানে জনসমাগম বেশি হয় সেখানে কেন্দ্রে সংখ্যা বাড়ানো নির্দেশ দেওয়া হয় চিঠিতে। ২৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশে একদিনে এক কোটি ২০ লাখ ৬৩ হাজার ৬৫৩ ডোজ টিকা দেওয়া হয়। এ সময় টিকা নিতে মানুষের ব্যাপক সাড়া পড়ে।