সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

বাগেরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যুবক নিহত

বাগেরহাটের মোংলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন যুবক নিহত হয়েছেন। বুধবার রাত পোনে ১২টার দিকে উপজেলার মৌখালী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোংলা পৌর এলাকার মোর্শেদ সড়কের জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ হোসেন (২২), একই এলাকার মো. কুদ্দুসের ছেলে জাকারিয়া (২০) এবং জেলার মোড়েলগঞ্জ উপজেলার আসাদের ছেলে সাকিব (২০)।

মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ জানান, মোংলার চাঁদপাই এলাকায় মেলা শেষে রাতে ওই তিন যুবক একটি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মৌখালী ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় দ্রুতগামী মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল আরোহী তিনজন ছিটকে রাস্তায় পড়ে যায়।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

—ইউএনবি