সাম্প্রতিক
Skip to content

কুলাউড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় তিনটি প্রেসক্লাবের সাংবাদিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে ‘কুলাউড়া প্রেসক্লাব’-এর ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরীকে আহবায়ক ও মো. মছব্বির আলীকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-১ এস এম জামান মতিন ও রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী এবং বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু। সভায় এমপি শওকতুল ইসলাম সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি সার্বিক বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন ময়নুল হক পবন, মোক্তাদির হোসেন, এম আতিকুর রহমান আখই, নাজমুল বারী সোহেল, তাজুল ইসলাম, মাহফুজ শাকিল ও রফিকুল ইসলাম মামুন।

এনএনবাংলা/