কালকিনিতে বৃদ্ধ চাচাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে ভাতিজা

মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মনির বেপারী (৬০) নামের এক বৃদ্ধ চাচাকে লাঠি দিয়ে পিটিয়ে মাথা পাঠিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে তার ভাতিজার বিরুদ্ধে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
আজ রোববার সকালে পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে এ হামলার ঘটনার তথ্য নিশ্চিত করা হয়েছে। ভুক্তভোগী পরিবার জানান, উপজেলার শিকারমঙ্গল এলাকার চরফতে বাহাদুর গ্রামের বৃদ্ধ মনির বেপারীর সঙ্গে তার ভাতিজা একই গ্রামের ইমন বেপারী, জাকির হোসেনের বেশ কিছুদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে জাকির হোসেনের নেতৃত্বে ইমন বেপারীসহ কয়েকজন মিলে বৃদ্ধ মনির হোসেন বেপারীকে একা পেয়ে লাঠি-সোটা নিয়ে হামলা চালায়। এসময় ভাতিজা ইমন বেপারীর লাঠির আঘাতে মনির হোসেনের মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়।
এ হামলার ঘটনায় আহত মনির হোসেন বেপারীর পরিবারের এক সদস্য কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আহত মনির হোসেন বেপারী কান্না জরিত কন্ঠে জানান, জমি সংক্রান্ত বিরোধ ও আমি আমার পাওনা টাকা ফেরত চাওয়ায় ভাতিজা ইমন ক্ষিপ্ত হয়ে তার লোকজন সাথে নিয়ে আমাদের বাড়ি বসে আমার উপর হামলা চালিয়েছে। ইমন একজন মাদকাসক্ত লোক। সে নিজেই আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করেছে। আমি প্রশাসনের কাছে হামলাকারীদের শাস্তির দাবি জানাই।
তবে এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত ইমন বেপারীকে ফোনে পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, মারামারি ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এখন পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
এনএনবাংলা/
