সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে ‘অর্জনের এজেন্ডা’ ‘অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন’ জল্পনার অবসান, ৭ বছর পর ভারত সফরে শি জিনপিং বিলুপ্ত হলো র‌্যাব, সংসদে পাস ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বিল মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৯২ নিরপরাধ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বেসরকারি ব্যাংকের ৮২% খেলাপি ঋণ মাত্র ১০ ব্যাংকে
Skip to content

পতেঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা স্টিল মিল বাজার এলাকার একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে পতেঙ্গা থানার সামনে মকবুল হাউজিং সোসাইটির মান্নান ভবনে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- আকতার হোসেন (২৬) ও সালমা আকতার। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনের ছয়তলায় একটি বাসায় গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। ওই বাসা থেকে দুজনকে উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। বাসায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

—ইউএনবি