সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

লালমনিরহাটের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাইল ছবি

জেলা প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে রিফাত হোসেন (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার জগতবেড় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিফাত হোসেন ওই ইউনিয়নের মুন্সিরহাট নাজিরগোমানী গ্রামের ইসলাম হোসেনের ছেলে। বিজিবি সূত্র জানান, রিফাত সীমান্ত পথে গরু পারাপারের সঙ্গে জড়িত ছিলেন। গতকাল মঙ্গলবার ভোরে ওই সীমান্তে বিএসএফের কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সকালে সংলী নদীর লাভলুর ব্রিজের কাছ থেকে রিফাতের লাশ ভারতী সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিয়ে যান। স্থানীয় জগতবেড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ফেরত পেতে দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার বেলাল হোসেন বলেন, বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনা হবে।