সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

নিয়োগ পেলেন ১৫০ এসিল্যান্ড

অনলাইন ডেস্ক :

দেশের বিভিন্ন স্থানে ১৫০ জন এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) নিয়োগ পেলেন। এজন্য বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পরবর্তী পদায়নের জন্য তাদের চাকরি বিভাগীয় কমিশনারদের অধীনে ন্যস্ত করে গত সোমবার ভূমি মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এর আগে গত ২৫ মে এ সহকারী কমিশনারদের ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছিল। মাঠ পর্যায়ে ভূমি রাজস্ব প্রশাসনে নামজারী, জমাভাগ ও জমা একত্রীকরণ এবং রেকর্ড সংশোধন, সরকারি খাস জমি ও অকৃষি জমি ব্যবস্থাপনা, সায়রাত মহাল ব্যবস্থাপনা, অবৈধ দখলদার উচ্ছেদ, রেন্ট সার্টিফিকেট মামলা পরিচালনা ও নিষ্পত্তি তথা সর্বোপরি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সহকারী কমিশনার (ভূমি)। আদেশে বলা হয়েছে, সহকরী কমিশনার (ভূমি) পদায়নের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের ২০১৯ সালের ৬ মার্চের পরিপত্রটি অনুসরণ করতে হবে। ন্যস্ত করা কর্মকর্তাকে তার নিজ জেলা ও স্পাউসের জেলায় বদলি/পদায়ন করা যাবে না। কোন কর্মকর্তা যথাসময়ে পদায়ন করা বিভাগে যোগদান করতে ব্যর্থ হলে তাকে সহকারী কমিশনারের (ভূমি) পদ থেকে প্রত্যাহার করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুরোধ করা হবে। তবে, ক্ষেত্র বিশেষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিলম্বে যোগদানের জন্য ভূমি মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।