সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

জাতীয় পরিচয়পত্র ছাড়া লঞ্চের টিকিট পাওয়া যাবে না : নৌপ্রতিমন্ত্রী

ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র ছাড়া দূরপাল্লা যাত্রীদের লঞ্চের টিকিট মিলবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি জানান, ঈদের পাঁচদিন আগে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

রবিবার সচিবালয়ে ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে ঈদ ব্যবস্থাপনা’-শীর্ষক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, নৌ নিরাপত্তা স্বার্থে আসন্ন ঈদযাত্রা থেকে আমরা এ পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি। ঈদের পর আমরা আরও কঠোর হবো। এটা হবে স্থায়ী পদক্ষেপ।

তিনি বলেন, যাদের এনআইডি কার্ড নেই তাদের জন্মনিবন্ধন সার্টিফিকেট লাগবে ।

তিনি বলেন, ঈদ কে সামনে রেখে কোন লঞ্চের মালিক নির্ধারিত থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে। তবে কম টাকা ভাড়া নিয়ে অতিরিক্ত যাত্রী নেয়া যাবে না ।

তিনি বলেন, ঈদের ৫ দিন আগে ও ৫ দিন পর পর্যন্ত মালবাহী লঞ্চ চলবে না । আগামী ২৭ এপ্রিল থেকে গার্মেন্টস পর্যায়ক্রমে ছুটি হবে বিজিএমইএ থেকে জানিয়েছন।

প্রতিমন্ত্রী বলেন, রাতে স্পিড বোট চলবে না, আর দিনে মালবাহী লঞ্চ চলবে না ।

তিনি আরও জানান, পদ্মা সেতুর নিচ দিয়ে ভোর ৬ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত এখন মাত্র ৬ টি ফেরি চলছে।

—ইউএনবি