সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বলেছেন, বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতির মধ্যে দেশে

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে তার সরকার যথাসাধ্য চেষ্টা করছে।

দেশের বিভিন্ন স্থানে ৪০টি নতুন ফায়ার স্টেশন উদ্বোধনের সময় তিনি বলেন, ‘আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।’

প্রধানমন্ত্রী নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুতদার এবং অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। তারপর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এর ওপর আরও বেশি প্রভাব ফেলেছে।

শেখ হাসিনা বলেন, এমনকি অনেক উন্নত দেশেও খাদ্য সংকট রয়েছে এবং কিছু কিছু জায়গায় মূল্যস্ফীতির হার ১৭ শতাংশ পর্যন্ত বেড়ে যাচ্ছে। ইউরোপের অনেক দেশে মুদ্রাস্ফীতির হার ৭-৯ শতাংশ।

—ইউএনবি