সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বড়লেখায় জনতা ব্যাংকের সুবিধা বঞ্চিতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক যুগ্মসচিব এবং জনতা ব্যাংক লিমিটেড, পরিচালনা পর্ষদের পরিচালক মেশকাত আহমেদ চৌধুরীর সৌজন্যে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাস্থ গাংকুল গ্রামে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে এলাকার সুবিধা বঞ্চিত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় ।
২৩ এপ্রিল শনিবার রাতে জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যাবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ উপস্থিতিতে মেশকাত আহমেদ চৌধুরী অনুষ্ঠানে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, আমাদের সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত। ধনীদের সম্পদের উপর গরীবের হক রয়েছে। তাদের প্রতি নৈতিক ও সামাজিক দায়বদ্বতাও আছে। তাই এই বিষয়গুলো বিবেচনা করে আমাদেরকে দরিদ্র মানুষের জন্য কাজ করতে হবে। সমাজের সুবিধা বঞ্চিত অসহায় ও দরিদ্র মানুষের উন্নয়ন হলে সমাজ ও দেশের প্রকৃত উন্নয়ন হবে।
তিনি আরো বলেন, জনতা ব্যাংক জনগণের ব্যাংক। এ ব্যাংক সামাজিক দায়বদ্ধতা থেকে সারা দেশে সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠির জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বড়লেখায় জনতা ব্যাংক সমাজের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়, সিলেট এর উপমহাব্যবস্থাপক মোঃ নূরুল মোস্তফা, হরিপুর স্কুলের সাবেক প্রধান শিক্ষক গোলাম মহিব চৌধুরী, এরিয়া অফিস, মৌলভীবাজার সহকারী মহাব্যবস্থাপক মোঃ আবদুল হামিদ, বড়লেখা শাখার ব্যবস্থাপক পিযূষ কান্তি দাস, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে গাংকুল এলাকার প্রায় ৪ শতাধিক অসহায়, দরিদ্র মানুষের মাঝে রমজান ও ঈদের উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়।

—-প্রেস বিজ্ঞপ্তি