সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

পবিত্র শবে কদর পালিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার সারাদেশে পালিত হয়েছে মুসলমানদের পবিত্রতম ও বরকতময় রজনী পবিত্র শবে কদর।

দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতির জন্য ঐশী আশীর্বাদ কামনায় রাত কাটিয়েছেন মুসল্লিরা।

পবিত্র কুরআন অনুসারে, এটি হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ। কারণ এই মহিমান্বিত রাতে মানবজাতিকে পার্থিব ও চিরন্তন মুক্তির পথ দেখানোর জন্য সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) এর কাছে কুরআন অবতীর্ণ হয়েছিল।

মসজিদ ও ঘরে ঘরে বিশেষ মোনাজাত, পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, জিকিরসহ অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানে রাত্রি যাপন করেছেন মুসল্লিরা।

এ উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করেছে এবং সংবাদপত্রগুলো এ রাতের তাৎপর্য তুলে ধরে নিবন্ধ প্রকাশ করেছে।

—-ইউএনবি