সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

শিশুদের খেলাধুলায় উৎসাহিত করুন: প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকলের জন্য খেলাধুলা, ব্যায়াম ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেছেন, জাতি গঠনে এগুলো অনিবার্য উপাদান।

বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১৩-২০২০ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে এসব ব্যাপারে উৎসাহিত করতে এবং সম্পৃক্ত করার সুযোগ তৈরি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, এর মাধ্যমে আমাদের শিশুরা দেশের ভালো মানুষ ও যোগ্য নাগরিক হয়ে উঠবে। আমার বিশ্বাস এর ফলে তাদের মন থাকবে সতেজ, তারা ভুল পথে যাবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও সচিব মেসবাহ উদ্দিন।

দেশের ক্রীড়া অঙ্গনে অসামান্য অবদানের জন্য প্রায় ৮৫ জন খেলোয়াড় এবং সংগঠক এ সম্মানজনক পুরস্কার পেয়েছেন।

প্রত্যেকে একটি করে স্বর্ণপদক, এক লাখ টাকার চেক ও একটি সনদপত্র পেয়েছেন।

প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

—ইউএনবি