সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নিম্নচাপে পরিণত ‘অশনি’, নামলো সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনি বৃহস্পতিবার সকালে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের অন্ধ্র উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগেরে অবস্থানরত অশনি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়েছে।

এটি সকাল ৬টার দিকে অন্ধ্র প্রদেশের উপকূল ও তার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিন বলা হয়েছে, এটি ধীরে ধীরে দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সঙ্কেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে বিকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

—ইউএনবি