সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা স্পেনের প্রেসিডেন্টের

খুলনার বটিয়াঘাটা উপজেলায় ১৩ ও ২২ বছর বয়সী দুই খালাতো বোনকে সাত যুবকের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

বটিয়াঘাটা থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় সোমবার তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে ছয় থেকে সাতজনের একদল যুবক উপজেলার ফুলবাড়ী গ্রামে একটি বাড়িতে ঢুকে বড় বোনের দুই বছরের শিশুকে জিম্মি করে ওই দুই বোনকে ধর্ষণ করে। ধর্ষকরা পানি ভর্তি বালতিতে শিশুটিকে ডুবিয়ে নির্যাতন করে।

১৩ বছরের শিশুর মা জানান, তিনি ডুমুরিয়া উপজেলায় তার বোনের বাড়িতে গেলে এই ঘটনা ঘটে। পরে তার মেয়ে ভোরবেলা ফোনে বিষয়টি তাকে জানায়।

দুই বোন ও শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। পরে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি জানান, ধর্ষকদের মধ্যে নাঈম ও মুজাহিদকে মেয়েরা চিনতে পেরেছে।

এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান পরিদর্শক জাহিদুর।

—ইউএনবি