সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

চট্টগ্রামের দুর্গম পাহাড় থেকে অপহৃত ৩ শ্রমিক উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটার দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণের শিকার তিন শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ত্রিপুরা সুন্দরী এলাকার গহীন বন থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

উদ্ধার তিন শ্রমিক হলেন- উপজেলার সরফভাটা ইউনিয়নের হাজির খিল মাওলানা গ্রামের মৃত সামছুল আলমের ছেলে এজলাস মিয়া (৬০), একই ইউনিয়নের হায়দুরকুল গ্রামের মৃত মো. সোবহানের ছেলে মো. বাচা (৪৫) ও কক্সবাজার জেলার মো. জাফর (২২)।

এর আগে গতকাল রবিবার (১৫ মে) সকাল ৮টার দিকে সরফভাটা ইউনিয়নের বড়খোলা দুর্গম পাহাড়ি এলাকায় জমিতে ধান কাটার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের অপহরণ করে পাহাড়ে নিয়ে যান।

জমির মালিক আকতার হোসেন বলেন, গত বেশ কিছুদিন ধরে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইলে ফোন করে আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।হয়তো তারাই অপহরণ করেছে।

অপহৃত কৃষকদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম জানান, উক্ত দুর্গম পাহাড়ি এলাকা ঘেরাও করে কোন রকম মুক্তিপণ ছাড়াই তিন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

—ইউএনবি