সাম্প্রতিক
নিজ কার্যালয়ে মারধরের শিকার আইইডিসিআরের পরিচালক ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল তালেবান রমজানের আগে ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল বেনজীরের দুর্নীতির মামলায় আরও ১২ জনের সাক্ষ্য ঋণখেলাপির পর ব্যাংক খাতে শুরু হয় ‘লুটপাটের সংস্কৃতি’: ওয়াহিদউদ্দিন মাহমুদ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪ হত্যা হুমকির মামলা নিয়ে মুখ খুললেন তানজিন তিশা: ক্যারিয়ার ধ্বংসের চক্রান্তের অভিযোগ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ
Skip to content

বেনজীরের দুর্নীতির মামলায় আরও ১২ জনের সাক্ষ্য

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ফাইল ছবি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় আরও ১২ জন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে মামলাটিতে ৩৬ জন সাক্ষীর মধ্যে ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী ৫ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে এসব সাক্ষ্য গ্রহণ করা হয়। বিষয়টি জানিয়েছেন মামলার প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম।

সাক্ষ্য দেওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও গণপূর্ত বিভাগের কর্মকর্তারা রয়েছেন। এ ছাড়া ঢাকা বোটক্লাবের সাবেক জয়েন্ট সেক্রেটারি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মেহেদী হাসান তুষার এবং এসপিবিএনের ডিআইজি শোয়েব রিয়াজ আলম সাক্ষ্য দেন।

দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীরের বিরুদ্ধে মামলাটি করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে অভিযোগপত্র দেওয়া হয়।

অভিযোগপত্র অনুযায়ী, বেনজীরের নামে মোট ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত বলে অভিযোগ করা হয়েছে। এসব অর্থের উৎস ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব ও প্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তরের অভিযোগও রয়েছে।

গত ৮ মার্চ আদালত অভিযোগপত্র আমলে নিয়ে বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গত ৩ মে অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

এনএনবাংলা/