সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

পাকস্থলীতে সাড়ে ৪ হাজারের বেশি ইয়াবা, ঢাকা বিমানবন্দরে ব্যক্তি গ্রেপ্তার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে চার হাজার ৬৭৫ ইয়াবা বহনকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে স্থানীয় টার্মিনালের সামনে থেকে ওই ব্যক্তিকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মাসুদ খান (৩৯)। তার বাড়ি চাঁদপুর জেলায়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জিয়াউল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ তার পাকস্থলীতে চার হাজার ৬৭৫টি ইয়াবা রেখেছিল বলে জানায়। পরে উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

—-ইউএনবি