সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

তিস্তায় ধরা পড়লো ১৭ কেজি ওজনের বোয়াল

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে এবার জেলেদের খোঁচার আঘাতে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব ডাউয়াবাড়ি এলাকায় তিস্তা নদীতে মাছটি ধরা পড়ে।

মাছটি মুহূর্তেই এক হাজার টাকা কেজি দরে বিক্রি হয়ে গেছে।

জানা গেছে, সোমবার সকালে হাতীবান্ধা উপজেলার পূর্ব ডাউয়াবাড়ি গ্রামের জেলে সাজু মিয়া তিস্তা নদীতে মাছ ধরতে যান। এ সময় তার খোঁচার আঘাতে ১৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। মাছটি পাওয়ার পর বিক্রয়ের জন্য স্থানীয় ঘুন্টি বাজারে নিয়ে এলে উৎসুক জনতা ভিড় জমান।

জেলে সাজু মিয়া বলেন, গত দুইদিন ধরে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার পর বোয়াল মাছটি উঁচুতে ওঠার চেষ্টা করলে আমার খোঁচার আঘাতে মাছটি আটক হয়। পরে ঘুন্টি বাজারে নিয়ে এলে ১৭ কেজি ১৭ হাজার টাকা দরে বিক্রি করি।

ঘুন্টি বাজারের দোকান মালিক সমিতির সদস্য মফিজুল ইসলাম বলেন, বোয়াল মাছটি জেলে সাজু মিয়ার কাছ থেকে ১৭ হাজার টাকায় কিনে ১৫ জন মিলে ভাগাভাগি করে নিয়েছি।

ঘুন্টি বাজারের তবারক হোসেন জানান, তিস্তা নদীতে এত বড় বোয়াল মাছ কোনো দিন দেখিনি। এটিই প্রথম।

প্রসঙ্গত, পাহাড়ি ঢল ও উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি ক্রমেই বাড়ছে। পানি বৃদ্ধির সঙ্গে তিস্তা নদীতে উজানে বিভিন্ন জাতের মাছও বেড়েছে। এরমধ্যে তিস্তা নদীতে বৈরালি, ইলিশ, কালীবাইস, গুলশা, টেংরাসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।

—ইউএনবি