সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

আবহাওয়া অফিস জানিয়েছে,রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তীব্র বজ্রবিদ্যুৎ সহ প্রাক-মৌসুমী বর্ষণ অব্যাহত থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলেছে ‘রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি স্থানে এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’

এতে আরও বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী (২২-৪৩ থেকে ৪৪-৮৮ মিলিমিটার) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।