সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ইভিএম নিয়ে ইসি এখনও পুরোপুরি আত্মবিশ্বাসী নয়: হাবিবুল আউয়াল

ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে কমিশন এখনও পুরোপুরি আত্মবিশ্বাসী নয়।

তিনি বলেন, ‘আমরা পাঁচটি বৈঠকে বসেছি, কিন্তু আমরা ইভিএম নিয়ে পুরোপুরি আস্থাশীল হতে পারিনি। এ বিষয়ে পর্যালোচনা করতে আরও বৈঠক হবে। আমরা ইভিএম নিয়ে সবার আস্থা অর্জন করতে চাই।’

মঙ্গলবার আগারগাঁওস্থ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন।

সিইসি দাবি করে বলেন, ইভিএমে কোনো ত্রুটি ধরা পড়লে এক কোটি ডলারের ‘অদ্ভুত’ পুরস্কারের ঘোষণা তিনি দেননি।

তিনি বলেন, ‘মাত্র পাঁচ-সাত দিন আগে, আমরা চিঠির মাধ্যমে সবাইকে জানিয়েছিলাম যে আমরা ইভিএম নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। আমরা কোনো চাপের কাছে মাথা নত করছি না।

গণমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি মাদারীপুরে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, কেউ ইভিএমে ত্রুটি ধরলে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছেন সিইসি।

এ বিষয়ে হাবিবুল বলেন, এটা কমিশনের বক্তব্য নয়। নির্বাচন কমিশনারদের তাদের বক্তব্যের ব্যাপারে সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।

আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে সিইসি বলেন, নির্বাচনকে প্রহসনে পরিণত করার কোনো ইচ্ছা আমাদের নেই। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সুস্থ ধারা অব্যাহত রাখতে হবে।

—ইউএনবি