সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বন্যার্তদের মধ্যে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সিলেটের ত্রাণ বিতরণ

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সিলেট শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সিলেট সদর উপজেলার পশ্চিম বিমানবন্দর এলাকার শিমুলকান্দি গ্রামে জামেয়া ইসলামিয়া শিমুল কান্দি মাদ্রাসা প্রাঙ্গণে গতকাল ৩১ মে মঙ্গলবার দুপুরে ত্রাণ বিতরণ করা হয়, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা য়ায়।
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সিলেট শাখার সভাপতি, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নবনির্বাচিত সহ সভাপতি, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরীর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট শাখার সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নবনির্বাচিত পরিচালক এ টি এম মোশাহিদ উদ্দিন, সিলেট শাখার পরিচালক এম এ মালিক হুমায়ুন, আব্দুল করিম বড় ভুইঞা ও মোঃ মুবিন আহমদ, জামেয়া ইসলামিয়া শিমুলকান্দি মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মাওলানা বিলাল আহমদ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শতাধিক বন্যার্তদের মধ্যে চাল, ডাল, তেল, পিয়াজ, লবণ, আলু, খাবার স্যালাইন ইত্যাদি বিতরণ করেন সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় সিলেট সহ বিভিন্ন উপজেলার মানুষের অনেক ক্ষতি সাধিত হয়েছে। বর্তমানে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। কষ্টের এই সময় ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সিলেট শাখার নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আর্থ মানবতার কল্যাণে সরকারের পাশাপাশি কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির ত্রাণ বিতরণ একটি মহৎ উদ্যোগ। যারা নিঃস্বার্থে মানুষের সেবা ও কল্যাণে কাজ করে তারাই প্রকৃত দেশপ্রেমিক।
বক্তারা এই সমিতির মত বানভাসি মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

—প্রেস বিজ্ঞপ্তি