সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

পদ্মা সেতুর উদ্বোধন: হাতিরঝিলে লেজার শো, ৬৪ জেলায় উদযাপন

আগামী ২৫ জুন দেশের ৬৪ জেলায় একযোগে উদযাপিত হবে পদ্মা সেতুর উদ্বোধন। স্মরণীয় অনুষ্ঠানটি উপলক্ষে ঢাকার হাতিরঝিলে লেজার শোসহ নানা কর্মসূচি থাকবে।

রাজধানী ঢাকা এবং চার জেলা মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরে পাঁচ দিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শুক্রবার এক ভিডিও কনফারেন্সে মন্ত্রিপরিষদ বিভাগ সব জেলা প্রশাসককে উল্লিখিত কর্মসূচির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে বলেছে।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

—ইউএনবি