সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সীতাকুণ্ডে বিস্ফোরণ: ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তায় প্রস্তুত ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন তার সরকার এবং ভারতের জনগণ বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ দিতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রেরিত এক শোক বার্তায় মোদি আরও বলেছেন, চট্টগ্রামে একটি কনটেইনার ডিপোতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে এত মূল্যবান প্রাণের ক্ষতি এবং অনেকের আহত হওয়ার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত হয়েছি।

তিনি বলেন, এই কঠিন সময়ে সমগ্র ভারতবাসী বাংলাদেশের সঙ্গে শোকাহত।

ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার ও জনগণের আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনাও জানিয়েছেন।

—-ইউএনবি