সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ভারত-বাংলাদেশ সীমান্তে পুনরায় বাস সার্ভিস চালু

মহামারি করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভারত ও বাংলাদেশ সীমান্তে পুনরায় বাস সার্ভিস চালু হয়েছে। শুক্রবার সকালে আগরতলা-আখাউড়া ও হরিদাসপুর-বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত বাস সার্ভিস শুরু হয়।

ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় দুই বছর যাবত স্থগিত ছিল যা আবার চালু হওয়ায় পর্যটন বৃদ্ধি পাবে এবং দুই দেশের মানুষের মাঝে সম্পর্ক আরও জোরালো হবে। এছাড়া ভারত ও বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গেলে ডাউকি ও তামাবিল চেকপোস্ট দিয়ে যথাসময়ে বাস চলাচল শুরু হবে।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশে সাশ্রয়ী, জনবান্ধব যোগাযোগের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হল বাস সার্ভিস। এটি দুই দেশের মধ্যে যাতায়াতের একটি জনপ্রিয় মাধ্যম।

—ইউএনবি