সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

জনশুমারি দেশের সঠিক চিত্র তুলে ধরবে: শিক্ষামন্ত্রী

দেশের উন্নয়ন পরিকল্পনার বাস্তবতার সঠিক চিত্র প্রদানে জনশুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার চাঁদপুরের নিজ বাসভবন থেকে ষষ্ঠ ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম উদ্বোধনকালে তিনি বলেন, জনশুমারির মাধ্যমে শিক্ষার সঠিক হার জানা যাবে এবং আমরা দেশের প্রকৃত চিত্র দেখতে পাবো।

বুধবার সারাদেশে ষষ্ঠ ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মঙ্গলবার মধ্যরাতে জনশুমারি শুরু করেছে।

তিনি বলেন, কত মানুষ নিরক্ষর থেকে গেছে, কতজন শিক্ষিত এবং তাদের আর্থিক-সামাজিক অবস্থা আদমশুমারির মাধ্যমে জানা যাবে, যা বিভিন্ন কর্মকাণ্ডের পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে।

বাংলাদেশে এই প্রথম সরকার ডিজিটাল পদ্ধতিতে জনগণনা শুমারি করছে।

এর আগে মঙ্গলবার পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, দেশের পরিকল্পিত উন্নয়নের জন্য ১৫ থেকে ২১ জুন পর্যন্ত দেশব্যাপী প্রায় তিন দশমিক ৭০ লাখ গণনাকারী তথ্য সংগ্রহ করবেন।

বাংলাদেশে প্রথম জনশুমারি ১৯৭৪ সালে পরিচালিত হয়েছিল। পরবর্তীকালে ১৯৮১, ১৯৯১, ২০০১ এবং ২০১১ সালে এটি পরচালিত হয়।

—ইউএনবি