সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সৌদি আরবে পৌঁছেছেন ১৩ হাজারের বেশি হজযাত্রী

হজ পালনের জন্য এই পর্যন্ত ১৩ হাজার ২২৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ৩৪টি ফ্লাইটে তারা সৌদি গেছেন।

হজ বুলেটিনে বলা হয়, ৫ থেকে ১৫ জুন পর্যন্ত ১৩ হাজার ২২৯ জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৩৮৫ জন, বেসরকারি ব্যবস্থাপনার ৯ হাজার ৮৪৪ জন হজযাত্রী রয়েছেন। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৯টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত পাঁচটি ফ্লাইট মিলে মোট ৩৪টি ফ্লাইটে এই হজযাত্রীরা সৌদি আরবে পেঁছান।

এখন পর্যন্ত সৌদি আরবে বাংদেশের একজন হজযাত্রী মারা গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সারা বিশ্বের ১০ লাখ হাজী এ বছর হজ করতে যাবেন।

প্রসঙ্গত, ৫ জুন (রবিবার) ৪১০ জন যাত্রী নিয়ে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ঢাকা ছাড়ে। ওই দিন সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় এবং স্থানীয় সময় দুপুর পৌনে ১টার দিকে জেদ্দায় পৌঁছায়।

—ইউএনবি