সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

পদ্মা সেতু আমাদের জাতীয় গর্ব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি: পি আই ডি

পদ্মা সেতুকে জাতীয় গর্বের প্রতীক হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাওয়া বহুমুখী পদ্মা সেতুর মান নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না।

বুধবার তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন,পদ্মা সেতু নির্মাণে আমরা মান নিয়ে কোনো আপোস করিনি। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও উপকরণ দিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। পুরো নির্মাণ প্রক্রিয়া সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন হয়েছে।

সেতু ইস্যুতে সরকারের কিছু সমালোচকের মন্তব্যের বরাত দিয়ে প্রধানমন্ত্রী বলেন,‘আমি আশা করি পদ্মা সেতুর মান নিয়ে কেউ কোনো সমালোচনা করতে পারবে না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বব্যাংক প্রকল্প থেকে সরে যাওয়ার পর সাহসী পদক্ষেপে নিজস্ব অর্থায়নে দেশের দীর্ঘতম সেতু

শেখ হাসিনা বলেন, ‘আমি তাদের (বিশ্বব্যাংক) ধন্যবাদ জানাই। ওই ঘটনা ঘটার কারণেই আমরা সাহসের সঙ্গে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি;আজ বাংলাদেশ তার মর্যাদা ফিরে পেয়েছে।’

—ইউএনবি