সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সাংস্কৃতিক বন্ধন চায় জাপান

বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ঐতিহ্যবাহী জাপানি শিল্পকলা ইকেবানার মাধ্যমে তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক বন্ধনে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

শুক্রবার বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন (বিআইএ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি আশা করি ইকেবানা বাংলাদেশের তরুণ-তরুণীদের পছন্দ হবে।’

রাষ্ট্রদূত বলেন, জাপানের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে।

তিনি বিআইএকে জাপানি সংস্কৃতি সম্পর্কে আরও ভালোভাবে পর্যবেক্ষণের মাধ্যমে দু’দেশের বন্ধুত্বকে আরও উন্নত করার ক্ষেত্রে ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

রাষ্ট্রদূত নাওকি বলেন, আমি আশা করি বিআই এর কার্যক্রম আরও বৃদ্ধি পাবে।

১৯৭৩ সালের অক্টোবরে শান্তিনগরে জাপান দূতাবাসের প্রাঙ্গণে বিআইএ নামে পরিচিত ইকেবানা স্কুলটি প্রতিষ্ঠিত হয়।

তিনি আশা প্রকাশ করেন যে বিআইএ এর উদ্যোগগুলো বাংলাদেশের সাংস্কৃতিক ও শিল্প জগতে গভীর প্রভাব রাখবে।

—-ইউএনবি