সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

বাংলাদেশে আরও বিনিয়োগে কুয়েতের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: পি আই ডি

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কুয়েত সরকারকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশ থেকে আরও দক্ষ ও স্বল্প-দক্ষ জনশক্তি নিয়োগের জন্য মধ্যপ্রাচ্যের দেশটির প্রতি আহ্বান জানান।

রবিবার বাংলাদেশে নিযুক্ত কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এএইচ হায়াত গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ অনুরোধ জানান।

এসময় শেখ হাসিনা রাষ্ট্রদূতকে বলেন, তার সরকার চাকরি, জমি ও বাড়িসহ বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা মেটানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে।

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সম্পর্ক জোরদারে আন্তরিক প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

পদ্মা সেতু সফলভাবে সম্পন্ন করায় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

এছাড়া তিনি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ক্ষেত্রে কুয়েতকে তার সরকারের সমর্থনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

—ইউএনবি