সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

৬ জুলাই থেকে চলবে ক্যাটল স্পেশাল ট্রেন

কোরবানির পশু পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা (তেজগাঁও) রুটে চালু হচ্ছে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস। আগামী ৬ জুলাই থেকে এ ট্রেন চলবে আগামী ৮ জুলাই পর্যন্ত। প্রতিটি গরুর জন্য ৫৯১ টাকা ৫০ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের (রাজশাহী) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের মতো এবারও চাঁপাইনবাবগঞ্জ থেকে ক্যাটল স্পেশাল ট্রেন চালু করা হবে। কোরবানীযোগ্য পশুর চাহিদা মতো ওয়াগান জুড়ে দেয়া হবে। প্রতিটি ওয়াগনে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৮৩০ টাকা। ‘

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, প্রথম বারের মতো চাঁপাইনবাবগঞ্জে ২০২১ সালের ১৭ জুলাই ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়। ট্রেনটি ১৯ জুলাই পর্যন্ত গরু পরিবহন করে। তিন দিন ধরে চলা এ ট্রেনটিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোরবান যোগ্য ৭৮টি পশু পরিবহন করা হয়। তা থেকে ৪৬ হাজার ১৩৭ টাকা আয় হয়।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ জানান, প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু পরিবহন করা যাবে। ট্রেনটি বিকাল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছাড়বে। রাত আড়াইটা থেকে পৌনে ৪টার মধ্যে তেজগাঁওয়ে পৌঁছাবে। ট্রেনটি ফের ভোর ৫টায় তেজগাঁও থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেবে।

—ইউএনবি