সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে থাই রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এছাড়া তিনি ২০২১ সালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষক রিসোর্স সেন্টারের পুনর্গঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন।

এসময় ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট ও অন্যান্য প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।

থাই সরকার শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিবিরের সকল রোহিঙ্গা শিশু ও যুবকদের জন্য সমতা, মর্যাদা ও আত্মনির্ভরশীলতার জন্য উল্লিখিত প্রকল্পে ৪৩ লাখ টাকা (প্রায় ৫০ হাজার মার্কিন ডলার) বরাদ্দ দিয়েছে।

—ইউএনবি