সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ঈদের ৭ দিন সড়কে বন্ধ থাকবে ট্রাক-লরি-কাভার্ডভ্যান

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ঈদের আগের তিনদিন, ঈদের দিন, ঈদের পরের তিনদিন (৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত) মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ ছাড়া এসময়ে মহাসড়কে মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রী পরিবহন করা যাবে না বলেও জানায় বিআরটিএ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্প্রতি নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ ও মোটরসাইকেল চলাচল সীমিত অথবা বন্ধ রাখা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে বিআরটিএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ ৭ থেকে আগামী ১৩ জুলাই পর্যন্ত মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, খাদ্যদ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী,ওষুধ, সার, কাঁচা-চামড়া, পশু বহনকারী ট্রাক এবং জ্বালনি বহনকারী যানবাহনগুলো আওতামুক্ত থাকবে। এক জেলার রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না, যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় নিতে হলে সংশ্লিষ্ট এলাকার হাইওয়ে অথবা জেলা পুলিশের অনুমতি নিতে হবে। পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।