সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

বন্যায় ত্রাণ বিতরণ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

ছবি: পি আই ডি

দেশের বন্যা কবলিত মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সকলের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রবিবার বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সরকার দেশের বন্যা কবলিত উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
দেশের বিত্তবানদের ত্রাণ কার্যক্রম জোরদারে সরকারের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বঙ্গভবনের দরবার হলে ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে বিশ্ব অর্থনীতিকে চাপে ফেলেছে।
তিনি বলেন, ‘এই পরিস্থিতি মোকাবিলায় সরকার অর্থনীতির চাকা সচল রাখতে প্রণোদনা প্যাকেজ প্রদানসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।’
ঈদের আগে পদ্মা সেতু উদ্বোধনকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার তিন কোটি মানুষের জন্য আশীর্বাদ বলে উল্লেখ করেন আবদুল হামিদ।

—ইউএনবি