সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর কাছে ১০ কোটি টাকার চেক হস্তান্তর সেনাপ্রধানের

ছবি: পি আই ডি

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১০ কোটি টাকার একটি চেক হস্তান্তর করেছেন।
আজ (বৃহস্পতিবার) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে চেকটি প্রধানমন্ত্রীকে হস্তান্তর করা হয়। এতে আরো বলা হয়, বন্যা-দুর্গত এলাকায় মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে তাদের একদিনের বেতন জমা দেয়ার মাধ্যমে একটি মহতী উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলেন।

—বাসস