সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

পবিত্র আশুরা ৯ আগস্ট

বাংলাদেশের আকাশে আজ (শুক্রবার) পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল ৩০ জুলাই পবিত্র যিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৩১ জুলাই থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ৯ আগস্ট পবিত্র আশুরা পালিত হবে।

শুক্রবার সন্ধ্যায় বায়তুল মুকাররমস্থ জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারি জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায় নি। ফলে আগামীকাল ৩০ জুলাই (শনিবার) পবিত্র যিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৩১ জুলাই (রবিবার) থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। সে প্রেক্ষিতে, আগামী ৯ আগস্ট (মঙ্গলবার) সারা দেশে পবিত্র আশুরা উদযাপিত হবে।

উল্লেখ্য, সারাবিশ্বের মুসলমানদের কাছে আশুরার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। ইসলাম ধর্মমতে, মহান আল্লাহ ওই দিনেই পৃথিবী সৃষ্টি করেছেন এবং ওই দিনেই পৃথিবী ধ্বংস হবে।

আশুরার দিনে বিশ্বে সংঘটিত অলৌকিক অনেক ধর্মীয় ঘটনার কারণে মুসলমানদের কাছে ১০ মহররম বিশেষভাবে মহিমান্বিত। এছাড়া ওই দিনে ঐতিহাসিক কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) সপরিবারে শাহাদাতবরণ করেন।

—ইউএনবি