সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মিশেল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাশেলে। মঙ্গলবার (১৬ আগষ্ট) সকালে ক্যাম্প-৪ এক্সটেনশন এ ই-ভাউচার আউটলেট রোহিঙ্গা মহিলা গ্রুপের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে মিশেল বৃক্ষরোপণের বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করেন। একই সঙ্গে ক্যাম্প-২০ এ আইওএম পরিচালিত সাইট ডেভেলপমেন্ট হাবের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ ছাড়া ক্যাম্পের বিভিন্ন লার্নিং সেন্টার পরিদর্শনে যান তিনি। সেখানে রোহিঙ্গাদের সুখ-দুঃখের কথা শুনেন। তবে এ সময় ক্যাম্পে কোনো সাংবাদিকদের প্রবেশ করতে দেননি সংশ্লিষ্টরা। ক্যাম্প পরিদর্শনকালে উপস্থিত কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াত বলেন, ক্যাম্প পরিদর্শন করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাশেলে সন্তুষ্ট প্রকাশ করেছেন। দুপুরের পর তার সঙ্গে একটি বৈঠক রয়েছে। এরপর আপনাদের আরও কিছু বিষয়ে জানতে পারবো। সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, রোহিঙ্গাদের বর্তমান পরিবেশ-পরিস্থিতি, প্রত্যাবাসনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাশেলে। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে আরআরআরসি’র কর্মকর্তা, ক্যাম্প ইনচার্জ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মিশেল ব্যাশেলে গত সোমবার বিকেলে একটি বেসরকারি বিমানযোগে কক্সবাজারে আসেন। দুপুরের পর কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে মতবিনিময়ে পর ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন তিনি।